স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪১
ঢাকা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে রাজধানীর খিলক্ষেত সড়কে দুর্ঘটনায় পলাতক এনা পরিবহনের চালকের নামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এনা পরিবহনের পলাতক চালকের নামে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন মাইক্রোবাসের চালক।
এর আগে সকালে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
এ বিষয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-14-9069) ময়মনসিংহ যাওয়ার পথে খিলক্ষেতে নিয়ন্ত্রণে হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-13-1862) উপর উঠিয়ে দেয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com