shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

নারায়ণগঞ্জ সিটিতে প্রতীক বরাদ্দের পর নির্বাচনি প্রচারণা শুরু

  নারায়ণগঞ্জ প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২১, ১৮:২৮

নারায়ণগঞ্জ সিটিতে প্রতীক বরাদ্দের পর নির্বাচনি প্রচারণা শুরু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে উৎসবমুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ নেন সদ্যবিদায়ী মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভি।

অন্যদিকে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতীক নেন হাতি।

প্রতীক বরাদ্দের পর উৎসব আমেজে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উত্তেজনা ও চ্যালেঞ্জ থাকলেও আগের মতই শান্তিপূর্ণ নির্বাচনে জয়ের আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। অন‌্যদি‌কে সরকারি দলের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ তৈমুর আলম খন্দকারের।

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মেয়রপদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রার্থী দিয়েছে খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও কল্যাণ পার্টি। ৫ জন দলীয় ও দুজন প্রার্থী নির্বাচন করছেন স্বতন্ত্র হয়ে। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

রিটা‌নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, ‘বর্তমান নির্বাচন ক‌মিশ‌নের এটি সর্বশেষ নির্বাচন। নির্বাচন‌কে সুষ্ঠু ও নির‌পেক্ষ করার ক্ষে‌ত্রে আমা‌দের প্রচেষ্টা সর্বোচ্চ স্ত‌রে থা‌কে‌বে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।