shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

গাইবান্ধায় ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুলাই ২০১৯, ১৫:৫১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় রাজু মিয়া (৩২) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের জোনাব আলীর ছেলে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবোঝাই ট্রাক গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া হেলিপ্যাড নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যান উল্টে গিয়ে যাত্রী রাজু ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ রতন চন্দ্র শর্মা জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।