shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কালিয়াকৈরে ধীরগতিতে ট্রেন চলাচল

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ০৬ জানুয়ারি ২০২২, ১৯:০৯

কালিয়াকৈরে ধীরগতিতে ট্রেন চলাচল

গাজীপুরের কালিয়াকৈর বক্তারপুর এলাকায় রেললাইলের কমনরেল ভেঙ্গে পড়ে। এ কারণে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ধীরগতিতে ট্রেন চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েন ট্রেন যাত্রীরা।

এলাকাবাসী ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনের কমনরেল ভেঙ্গে পড়ে। বৃহস্পতিবার  সকালে ওই কমনরেল ভাঙ্গা দেখে রেল কর্তৃপক্ষকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে রেলওয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা কমনরেলের নিচে একটি কাঠের খন্ড দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করে। ফলে ওই এলাকায় ধীরগতিতে ট্রেন চলাচল করে। পরে জয়দেবপুর রেল কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই ভাঙ্গা স্থানটি জোড়া দেয়। এরপর বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলষ্টেশনের মাস্টার রেজাউল ইসলাম জানান, জয়দেবপুর-রাজশাহী রেললাইনের ওই এলাকায় সমস্যা হয়েছিল। সমস্যা সমাধানের পর বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।