কিশোরগঞ্জ প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২২, ১৮:৪৩
প্রিয়তমা স্ত্রীকে বিবাহবার্ষিকীতে সারপ্রাইজ দিতে হেলিকপ্টারে বাড়িতে এলেন সৌদিপ্রবাসী সুজন ইব্রাহিম।
মঙ্গলবার (১১ জানুয়ারি) এ নিয়ে এলাকায় ছিল এক বিশাল আয়োজন।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সুজন ইব্রাহিম সপরিবারে সৌদি আরবে থাকেন। সৌদি আরবে সুজন ইব্রাহিমের টাইম কোম্পানি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সে কোম্পানির চেয়ারম্যান তিনি। তার স্ত্রী মোছা. সাবেকুন্নাহারের বাড়িও একই উপজেলার নানশ্রী গ্রামে।
মঙ্গলবার সুজন ইব্রাহিম ও সাবেকুন্নাহারের ছিল পঞ্চম বিবাহবার্ষিকী। ইব্রাহিম স্ত্রীকে আগেই বলে রেখেছিলেন, এ দিনটিতে তার জন্য একটি চমক রয়েছে। সেই চমক দেখাতে বিবাহবার্ষিকীতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন সুজন। দুপুর ১২টার দিকে তাদের বহন করা হেলিকপ্টারটি করিমগঞ্জ সদরের হেলিপ্যাডে অবতরণ করে।
সুজন-সাবেকুন্নাহার দম্পতিকে ফুলেল সংবর্ধনা দেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে তাদেরকে বাড়িতে নিয়ে আসা হয়। এ দৃশ্য দেখতে রাস্তার দুপাশে শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সুজন ইব্রাহিম জানান, অনেকদিন পরে দেশে আসা। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে দেখা-সাক্ষাতের জন্যই বাড়িতে আসা। তবে এবারের বিবাহবার্ষিকীর দিনটি উদযাপনের বিষয়টিও মনে ছিল আগে থেকেই।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com