shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কালিয়াকৈরে মডেল ওয়ার্ড গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২, ১৭:৪০

কালিয়াকৈরে মডেল ওয়ার্ড গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের বোর্ডমিল এলাকায় থেকে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রমের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। এসময় ২১টি বিদ্যালয় ও ১৭টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশ গ্রহণ করেন। এ অভিযানে উপস্থিত ছিলেন- ওই কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নাজমা আক্তার, লিডা টেক্সটাইল কারখানার সিনিয়র ম্যানেজার সোহানুর রহমান সোহান, জেনিথ পি এল স্কুলের পরিচালক মফিজুর রহমান, বোর্ড মিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ আরো অনেকে।

এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোক্তা ওই ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান, তিনটি পয়েন্ট প্রায় পাঁচ হাজার পরিচ্ছন্নতা কর্মী এক যোগে কাজ করছেন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ওয়ার্ডের মতো অন্য ওয়ার্ডের কাউন্সিলররাও এ অভিযান শুরু করলে কালিয়াকৈর পৌরসভা হবে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা পৌরসভা। তবে এ সময় যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাসে পরিনত করার জন্য আহব্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।