shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, মহাসড়কে যানজট

  টাঙ্গাইল প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২২, ১৬:১৭

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, মহাসড়কে যানজট

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী পরিবহনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে সেতুর ২৬ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সকাল ৭টা ৫ মিনিট থেকে সাড়ে ৮টা পর্যন্ত একঘণ্টা ২৫ মিনিট টোল আদায় বন্ধ রাখা হয়। ফলে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকালের দিকে সেতুর ওপর ২৬ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লাশবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে চালক আহত হয়। এতে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় দেড়ঘণ্টা সেতুতে টোল আদায় বন্ধ ছিল। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ততক্ষণে সেতু্র দুইপাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকালের দিকে সেতুর ওপর দুর্ঘটনার ফলে মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেতুর ওপর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাশবাহী গাড়িটি সরিয়ে নেওয়া হয়। এরপর যানবাহন চলাচল শুরু হয় আবার। তবে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।