shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

চার দিন পর উদ্ধার হলো অপহৃত ইতালী প্রবাসী কিশোরী

  মাদারীপুর প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২২, ১৩:৪৪

চার দিন পর উদ্ধার হলো অপহৃত ইতালী প্রবাসী কিশোরী

মাদারীপুরে শহরের শকুনী এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে অপহৃত সেই ইতালী প্রবাসী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শ‌নিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দি‌কে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা।

তবে তাকে শুক্রবার রাত নয়টার দিকে মাদারীপুর শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনও গ্রেপ্তার করা যায়নি প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনকে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, অপহরণের পর থেকেই আমরা তাকে উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছিলাম। থানায় মামলা হলে আমরা দুজন আসামিকেও গ্রেপ্তার করি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা অপহৃত কিশোরীর লোকেশন জানতে পেরে, আমরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হই। তবে ঘটনাস্থলে অপহরণকারীর কাউকে পাওয়া যায়নি। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওই প‌রিবা‌রের বরা‌তে ওসি আ‌রও ব‌লেন, গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে নোভা নামের সেই কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আফজাল হোসেন শাওনসহ তার সহযোগীরা। এরপরেই আর কোন সন্ধান মেলেনি নোভার। এ ঘটনায় ৯জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছে নোভার পরিবার। এ ঘটনায় পুলিশ ২ আসামিকে গ্রেপ্তার করে মাদারীপুর আদালতে পাঠিয়েছে। এক নিকট আত্মীয় মারা যাবার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ১৫ বছর বয়সী কিশোরী নোভা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।