shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

নারায়ণগঞ্জে কাল ভোট উৎসব

  নারায়ণগঞ্জ প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২২, ১৪:৩৭

নারায়ণগঞ্জে কাল ভোট উৎসব

শেষ হলো নারায়ণগঞ্জ সিটির জমজমাট প্রচারণা। এতদিন পাল্টাপাল্টি বাগযুদ্ধ চললেও শেষ দিনে দুই প্রার্থী কথা বললেন একই সুরে। দুজনেরই শঙ্কা ভোটের দিন সহিংসতার। তবু মাঠ না ছাড়া ঘোষণা তৈমুরের। আর আইভীর আশা, জিতবেন লাখো ভোটে।

তবে শেষ মুহূর্তে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, নির্ধারিত ভোটকেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরিয়ে ফেলা হচ্ছে। বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং ভোটের দিন অপ্রীতিকর ঘটনার নীল নকশার অংশ হিসেবেই কেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরানো হচ্ছে। এর আগে সকালে মিশনাপাড়ায় সংবাদ সম্মেলনে তৈমুর অভিযোগ করেন, সরকারি দলের বহিরাগতদের হস্তক্ষেপে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আর নিজ বাসায় সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। অভিযোগ করেন, তাকে পরাজিত করতে একজোট হয়েছে কয়েকটি পক্ষ। ভোটের দিন সহিংসতার আশঙ্কা করেন তিনি।

সুষ্ঠু ভোটে প্রধান দুই প্রার্থীকে সংযত থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, প্রধান দুই প্রার্থী নিজেদের সংযত রাখলে হবে না সহিংসতা। তবু সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ব্যবস্থা নেবে ইসি।

রোববার (১৬ জানুয়ারি) সব কেন্দ্রে ভোট হবে ইভিএমএ। ভোটের নিয়ম শেখাতে শুক্রবার সবগুলো কেন্দ্রে চলে মক ভোটিং।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।