ফেনী প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২২, ১৭:১৮
ফেনীতে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় দুই সহোদর নিহত ও চালকসহ দুজন আহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বিসিকশিল্প এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলো- প্রবাসী তুষার (৪০) ও তার ভাই বিপ্লব (৩২)। বিপ্লব চট্টগ্রামের মিরসরাই সরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত প্রনভ (১১) এবং গাড়ি চালক সাজ্জাদকে (৩০) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুজনই চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সরত বাংলা বাজার এলাকার অন্ন মাঝিবাড়ির দীনেশের ছেলে।
পুলিশ জানায়, ঢাকায় চিকিৎসা গ্রহণ করার জন্য গিয়েছিলেন তুষার। সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com