shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

৫০ লাখ টাকার হেরোইন উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী কারাগারে

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৬

৫০ লাখ টাকার হেরোইন উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী কারাগারে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকা থেকে মাদক বেচাকেনার সময় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। রোববার দুপুরে ওই দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের মুলাদি উপজেলার বাহাদুরপুর গ্রামের জালাল আহমেদের ছেলে জামান হোসেন (৩৭) ও চাপাইনবয়াবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকুল গ্রামের খায়রুল ইসলামের ছেলে মোঃ  মহসিন (২৫)। তারা দুজনেই টঙ্গী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামান ও মহসিন ওই দুই মাদক ব্যবসায়ী টঙ্গীর বিভিন্ন বস্তি এলকায় বসবাস করে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় তারা দুজনে গত শনিবার রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকায় মাদক কেনাবেচা করতে আসে। মাদক কেনাবেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় মৌচাক ফাঁড়ি পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই মাদক ব্যবসায়ী টঙ্গীর বিভিন্ন বস্তি এলকায় বসবাস করে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শ (এসআই) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।