shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সলঙ্গায় কবর থেকে ১৬ কঙ্কাল চুরি

  সিরাজগঞ্জ প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৪০

সলঙ্গায় কবর থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জে কবর থেকে ১৬ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। জেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় এক নারীর লাশ দাফন করতে গেলে ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয়রা জানান, নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখা যায় দুই বছর আগে মারা যাওয়া ১৬ জনের কবর খোঁড়া। পরে এলাকার জনগণের সন্দেহ হলে একটি কবর খুড়ে দেখা যায় কঙ্কাল নেই। পরে বাকি ১৫টি কবরেও লাশ কিংবা কঙ্কাল পাওয়া যায়নি।

এলাকাবাসী বলছেন, কিছুদিন আগে সংঘবদ্ধ চোরের দল এসব কঙ্কাল চুরি করেছে। এর আগে গত দুই থেকে আড়াই বছর আগেও এই করবস্থান থেকে ৪/৫টি কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাউমুড়ী-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনার আর যেন না ঘটে সে বিষয়ে কবরস্থান কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হবে।

সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাইমুড়ি গ্রামের বাসিন্দা আকমল হোসেন বাদশা বলেন, বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, অনেকে এব্যাপারে ফোন করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।