এম এ আজিজ, ময়মনসিংহ ১৯ জানুয়ারি ২০২২, ১৭:৩৬
ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রেলওয়ে জংশনে ভবঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে অংশ নেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক একেএম মাসুদুল আমিন মাসুদ, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান খান আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ আহমেদ, সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, মহসিন মাহমুদ শাহ, সদস্য শহীদুল ইসলাম কান সোহেল, পিযুষ সাহা গণেশ, রফিজুল হাসান আজমী মিথুন, মোহাম্মদ আলী ভূইয়া রাজু, আতাউর রহমান, মোশারফ হোসেন সোহেল প্রমুখ।
সদস্য সচিব মোঃ সাইদুর রহমান খান আবু সাঈদ জানান, ভবঘুরে ও দরিদ্র অর্ধশত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে এ কর্মসূচী পালন করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com