shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কালিয়াকৈরে অক্সিজেন সাপ্লাই সরবরাহ উদ্বোধন

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২, ১৭:৪৭

কালিয়াকৈরে অক্সিজেন সাপ্লাই সরবরাহ উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত করোনা রোগীদরে সেবা দিতে কেন্দ্রীয় অক্সজিনে সাপ্লাই সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়ছে। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আল বেলাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কনসালটেন্ট ডাক্তার দেবব্রত রায়সহ বিভিন্ন কর্মকর্তারা।

এর আগে জাইকার অর্থায়নে ১৪ লাখ ১২ হাজার ৫৩০ টাকা ব্যয়ে কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়। পরে ওই হাসপাতালে উন্নয়নের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আরো ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।