shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

৯৩ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী নেতা ইসমাইল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২২, ১৮:১৩

৯৩ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী নেতা ইসমাইল

৯৩ বছর বয়সে ৪০ বছরের এক নারীকে বিয়ে করলেন কুমিল্লা বার-এর ৫ বারের সভাপতি আইনজীবী মো. ঈসমাইল। সোমবার বিকেলে বিয়ে করেন তিনি। বিয়েতে ওই আইনজীবীর ৫ ছেলে ১ মেয়ে এবং নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। কুমিল্লার এ প্রবীন আইনজীবীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে নগরীজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

বিয়ের বিষয়ে অ্যাডভোকেট মো. ঈসমাইল কারো সঙ্গে কথা বলতে না চাওয়ায় তার কোনো মতামত নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, কনের নাম মিনু আরা। মিনু নামেই পরিচিত তিনি। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তবে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকায় মিনু ভাড়া থাকতেন। তার পরিবার এ বিয়ের সঙ্গে ছিল বলে জানা গেছে।

এদিকে প্রবীন এ আইনজীবীর বিয়ের খবরে তার সহকর্মী ও অনুজরা গতকাল রোববার সন্ধ্যা থেকেই মিষ্টি নিয়ে বাসায় ভিড় জমান। আইনজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও ফুল ও মিষ্টি নিয়ে নবদম্পতিকে অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।