shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

করোনা প্রতিরোধে ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের মাস্ক বিতরণ

  এম এ আজিজ, ময়মনসিংহ ২০ জানুয়ারি ২০২২, ২০:১৭

করোনা প্রতিরোধে ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের মাস্ক বিতরণ

করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন হু-হু করে বাড়ছে। ময়মনসিংহ নগরীসহ এই জেলাও এই প্রকোপ থেকে পিছিয়ে নেই। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী নগরময় সচেতনা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে ব্যাপক তৎপরতা এবং মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে।

ময়মনসিংহের দায়িত্বশীল মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশ গত কয়েকদিন ধওে মাস্ক বিতরণ ও সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করছে।

বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানা পুলিশ পৃথক ৪ টি মোবাইল টিমের মাধ্যমে শহরের চার স্থানে একযোগে মাস্ক বিতরণ করে। এ সময় পথচারী, যাত্রী ও জনসাধারণকে সার্বক্ষণিক মাস্ক পরিধান করে নিত্যদিনের কাজ করার আহবান জানানো হয়। 

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ একটি টিমে মাস্ক বিতরণকালে বলেন, মাস্ক পড়ুন, নিজে সুস্থ থাকুন এবং অন্য কে সুস্থ থাকতে সহায়তা করুন। মাস্ক পড়ুন নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন। 

উল্লেখ্য পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ ২০২০ সালে করোনার শুরু থেকে জীবনে ঝুকি নিয়ে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত হন। সেই থেকে চলছে অবিরাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।