shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে ড্রেন-কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২২, ১৯:০৪

চৌদ্দগ্রামে ড্রেন-কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম বাইপাস বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব সড়কের সেন বাহাদুর বাড়ির দক্ষিণ পাশ থেকে শুরু করে রতন মোল্লার বাড়ি ও উত্তর-দক্ষিণ ফালগুনকরা হয়ে আটগ্রাম পাল বাড়ি পর্যন্ত ড্রেন ও কালভার্টের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল আলীম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম জামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, চৌদ্দগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, মোশাররফ হোসেন, মাস্টার এরশাদ উল্লাহ, মাস্টার আব্দুল মান্নান, মাস্টার আবু তাহের, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব সফিকুর রহমান, পৌর আ’লীগ নেতা হানিফ চৌধুরী, কাজী কালাম, পৌর যুবলীগ নেতা নজরুল ইসলাম মিঠু, আকতার হোসেন মোল্লা রতন, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল হোসেন মোল্লা তুষার, পৌর ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি মোল্লা, ফারদিন মোল্লা প্রমুখ। 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।