shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ফুলবাড়িয়ায় কৈয়ারচালা-সাগরদিঘী ১০ কিলোমিটার সড়ক কার্পেটিং সম্পন্ন

  এম এ আজিজ, ময়মনসিংহ ২৪ জানুয়ারি ২০২২, ১৮:৫৮

ফুলবাড়িয়ায় কৈয়ারচালা-সাগরদিঘী ১০ কিলোমিটার সড়ক কার্পেটিং সম্পন্ন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নবিদেপ প্রকল্পের কৈচারচালা নছর দোকান হয়ে সাগরদিঘী পর্যন্ত আর এইচ ডি জিবি প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে ১০ কিলোঃ ১শ মিটার সড়কের পাকা করনের কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রকৌশল অফিস প্রধানমন্ত্রীর ঘোষিত জনগুরুত্বপূর্ন এ সড়কের কার্পেটিং কাজ করিয়েছেন পেভার মেশিনে।

উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ জানান, বিপুল টাকা ব্যয়ে নির্মিত সড়কটি মসৃন, টেকসই সায়িত্বশীল করতে পেভার মেশিনে কার্পেটিং করা হয়েছে। জানাযায়, প্রধানমন্ত্রী ঘোষিত ৮ কোটি ৪০ লাখ ১৫ হাজার ২শ ৫৯ টাকা ব্যায়ে সড়কটির কাজ পায় রাজধানীর জনৈক ঢালি কনসট্রাকশন। স্থানীয়বাসী সড়কটির গুরুত্ব তুলে ধরে মসৃন, স্থায়িত্বশীল ও টেকসই উন্নয়ন করতে স্থানীয় প্রকৌশলী বরাবর আবেদন জানায়। স্থানীয়বাসির আবেদন গুরুত্ব সহকারে নিয়ে উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ বিপুল টাকা ব্যয়ে নির্মিত এ রাস্তাটি পেভার মেশিনের মাধ্যমে কার্পেটিং কাজ সম্পন্ন করান।

সুসুতি গ্রামের ভ্যান চালক আঃ রহিম বলেন, এখন আমাদের ভ্যান চালাতে কষ্ট হয় না। সড়কে ভ্যান যায় চেলচেলি। নছর দোকান মোড়ের ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, সাগরদিঘীর ব্যবসায়ীরা ফুলবাড়িয়া হয়ে বিভাগীয় নগরীর ময়মনসিংহে অনায়াসে মালামাল ক্রয় করে নিয়ে যেতে পারে। এতে সময় একেবারেই কম লাগে।

নবিদেব প্রজেক্টের প্রকৌশলী আশরাফুল আলম বলেন, আমরা পেভার মেশিনে সড়কটির কার্পেটিং কাজ করেছি। এতে সড়কটি মজবুত, টেকসই আর মসৃন হয়েছে। উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ বলেন, প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ সড়ক নির্মান কাজ শেষ হওয়ায় স্থানীয়বাসীর দীর্ঘদিনের দাবী পূরন হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।