সিরাজগঞ্জ প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২২, ১৭:১২
সিরাজগঞ্জের তাড়াশে সরিষার জমিতে কীটনাশকের পরিবর্তে ব্যবহার হচ্ছে সেক্স ফেরােমন ফাঁদ পদ্ধতি। ফলে এ অঞ্চলের কৃষকদের সরিষার আবাদে কমেছে কীটনাশকের খরচ। তবে বাড়ছে লাভের অংশ। তাই পরিবেশ বান্ধব এই পােকা দমন পদ্ধতি তাড়াশ উপজেলা সহ চলনবিলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
উপজলা কষি অফিস সূত্র জানা গেছে, সেক্স ফেরােমন ফাঁদ বলতে একটি বক্স ফসলের ক্ষতিকারক নারী পোকার সুগন্ধি রেখে বক্সের নিচে৷ সাবান যুক্ত পানি বা কীটনাশক যুক্ত পানি রাখলে ওই পুরুষ পােকা বক্সে প্রবেশ করে পানিতে পরে মারা যায়। ফলে ক্ষতিকারক ওই পােকা আর বংশ বিস্তার করতে পারে না।
আরো জানা গেছে, ক্ষতিকর পোকা দমন ও ফসল রক্ষায় সেক্স ফেরােমন ফাঁদ ব্যবহার করে সুফল পাচ্ছেন চাষিরা। শুধু তাই নয়, পােকা ও কীট দমন অন্য কীটনাশক কিংবা ওষুধের তুলনায় খরচ অনক কম হওয়ায় এর ব্যবহারও আগ্রহ বাড়ছে চাষিদের। বর্তমান তাড়াশ উপজেলার ৪ হাজার ৭ শ’৩০ হক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১৫ শ’ চাষি ফেরােমন ফাঁদ ব্যবহার করেছেন। আগামীতে এর ব্যবহার আরাে অনেকাংশে বৃদ্ধিপাবে বলে ধারনা কৃষি অধিদপ্তরের।
উপজেলার সগুনা ইউনিযনের মাকারশান ও কুন্দইল গ্রামের সরিষা চাষি তইমুর রহমান, শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম বলেন, আমরা প্রতি বছরই সরিষার চাষ করি। তবে সরিষা পাকার সময় চিন্তায় থাকতে হয় পােকার আক্রমন নিয়ে ফসল ঘরে তুলতে পারবাে কিনা। তবেএ বছর আগে থেকেই কৃষি অফিসার দেওয়া ফােরােমন ফাঁদ ব্যবহার করে এখন কােন প্রকার কীটনাশক দিতে হয়নি ও পােকারও আক্রমন হয়নি।
অপর দিকে বিভিনন এলাকায় সরিষার জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়াগের কারণে সরিষার জমির পাশে প্রচুর পরিমান মাছি মারা গেলেও সেক্স ফেরােমন ফাঁদ পদ্ধতি ব্যবহারের ফলে তাড়াশ উপজেলায় মৌ-মাছির কােন ক্ষতি হয়নি বলে জানান তাড়াশ সগুনা ইউনিয়েন আগ্রত মৌ-চাষী মাসুদ রানা সহ অনেকে।
এ ব্যাপার তাড়াশ উপজেলা কষি অফিসার লুৎফুনাহার লুনা বলেন, প্রথম পর্যায়ে আমরা কৃষক ভাইদের আগ্রহ বাড়াতে উপজেলা পরিষদের সহযােগীতা নিয়ে বিনামুল্যে ১৫শ’ সেক্স ফেরােমন ফাঁদ দিয়েছি। সুফল পেয়ে এ পদ্ধতি ব্যবহার দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com