shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

  সিরাজগঞ্জ প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯

বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বিশেষ অভিয়ান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ শহিদুল ইসলাম (৩২) নামের এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। আটক অস্ত্র ব্যবসায়ী শহিদুল ইসলাম, পাবনার শ্রীকোল গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে মনু শেখের ছেলে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র হেড কোয়ার্টারের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে র‌্যাব-১২’র হেড কোয়ার্টারের একটি চৌকষ টিম পাবনার আতাইকুলা থানার সাদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় ও অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত আলামতসহ অস্ত্র ব্যবসায়ীকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।