shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

এনটিআরসির নিবন্ধিত সনদধারীদের নিয়োগ দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

  এম এ আজিজ, ময়মনসিংহ ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪২

এম এ আজিজ, ময়মনসিংহ

এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে ময়মনসিংহে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মুজিববর্ষে কেউ বেকার থাকবে না, সনদ যার, চাকুরী তার এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ চাই এই শ্লোগানে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে শুক্রবার নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে সংগঠনের জেলার শাখার সভাপতি আসমাউল হোসনা, সাধারন সম্পাদক ওয়াজকোরনী, সংগঠনের নেতা কামরুজ্জামান ও তাসনিম সুলতানা বক্তব্য রাখেন। বক্তারা শিগগিরই বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারন এবং জাল সনদধারী ৬০ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করে এনটিআরসির নিবন্ধিত প্রকৃত সনদধারীদের নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।