shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বরিশালে বোর্ডে বেড়েছে পাসের হার, মেয়েরা এগিয়ে

  বরিশাল প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫১

বরিশালে বোর্ডে বেড়েছে পাসের হার, মেয়েরা এগিয়ে

বরিশালে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল। এ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। রোববার বেলা সোয়া ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৬ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৭৩৯ জন। পাস করেছে ৬৩ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ছাত্র ৩০ হাজার ২৮৯ জন আর ছাত্রী ৩৩ হাজার ৬৭৫ জন।

বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ব‌রিশাল জেলা। প্রতিবারের মতো এবারো এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় পাস ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। গত বছর বোর্ডে পাসের হার ছিল শতভাগ। ত‌বে এবা‌রে জিপিএ-৫ বে‌ড়ে‌ছে চার হাজার ৪০৩ জনের।

এ বছর কোনো ক‌লেজ শতভাগ ফেল না থাক‌লেও ৫৬টি প্রতিষ্ঠা‌নে পা‌শের হার শতভাগ র‌য়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ব‌লেন, ভা‌লো ফলাফ‌লের কৃ‌তিত্ব ছাত্র, শিক্ষক ও অভিভাবক‌দের। আর যারা খারাপ ক‌রে‌ছে, তারা মূলত যে তিন বিষ‌য়ে পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে সে বিষয়গু‌লো‌তে খারাপ ক‌রে‌ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।