shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বসন্তে ভালোবাসায় মেতেছে দিনাজপুরের গার্লস ক্লাব

  দিনাজপুর প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১২

বসন্তে ভালোবাসায় মেতেছে দিনাজপুরের গার্লস ক্লাব

দিনাজপুরে শীতের বিদায় আর বসন্ত বরণ করে নিতে রঙ্গিন হাওয়ায় নিজেদের প্রতিভা মেলে ধরতে বসন্তের ভালোবাসায় মেতেছে নানান বয়সী নারীরা।

দিনাজপুর শহর ঘেষা পুনর্ভবা নদীর তীরে অবস্থিত জীবন মহল পার্কে বসন্ত বরণের উৎসবের আয়োজন করে ৮২ হাজার সদস্যের অনলাইন ফেসবুক গ্রুপ দিনাজপুর গার্লস ক্লাব। এ সময় বিভিন্ন বয়সী নারীরা একত্রিত হয়ে প্রাণের ছোয়ার উল্লাসে বরণ করে নেয় ফাল্গুন। ফাল্গুনের বরণ উপলক্ষে হলুদ বর্ণের শাড়ী আর মাথায় ফুলের মুকুট পড়ে নাচে-গানে উল্লাসে মেতে উঠেন নারীরা।

দিনাজপুর গার্লস ক্লাব এডমিন আফরিন মৌ, আফরোজা মাহমুদ বন্যা, মডারেটর রেনেসা আলম, আসমা মুন, জেসমিন সুলতানা লিজা, তাসপিয়া রহমান, আনোয়ারা স্বপ্না প্রমুখ শতাধিক নারীরা নাচে গানে আনন্দ উল্লাসে ফাল্গুন বরণে অংশ গ্রহন করেন। ফাল্গুনের ছোয়ায় আগামী দিনের পথ চলা যেন আরোও সুন্দর হয় এই প্রত্যাশা সবার।

আফরিন মৌ বলেন, ‘ফাল্গুন আমাদের বাঙ্গালীপনার ঐহিত্য। এই ফাল্গুন কে নিয়ে বাঙ্গালির কবিতা রয়েছে তার কোন শেষ নেই। ফাগুনের ভালবাসায় যেন কোন দিন ফুরিয়ে যাবে না। তাই আমরা আমাদের গ্রুপের নারীরা একত্রিত হয়েছি কিছু সময় একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে।’

আফরোজা মাহমুদ বন্যা বলেন, ‘পহেলা ফাল্গুন মানে বসন্তের শুরু। বসন্ত কালে নতুন কিছু আসে সবার জীবনে। তাই আমরা নতুন কিছুর প্রত্যাশা সব সময়ে করি। আর বসন্ত মানেই তো  আনন্দ। তাই আমি আমার পরিবারের সদস্যদের সাথে নিয়ে গল্প, গান, বনভোজন আর আড্ডা দেওয়ার জন্যই একত্রিত হওয়া।’

রেনেসা আলম জানান, ‘পুরনো সব গ্লানী ভুলে নতুন কিছুকে সাদরে গ্রহনের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করতে এই দিনটির অপেক্ষা করা হয়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।