shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

হাঙ্গর মেরে শুটকি করার অভিযোগে পাঁচজনকে জেল

  পটুয়াখালী প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০১

হাঙ্গর মেরে শুটকি করার অভিযোগে পাঁচজনকে জেল

পটুয়াখালীর কলাপাড়ার নাইয়রীপাড়া গ্রামে হাঙ্গর শিকার করে শুটকি করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ হাঙ্গরের শুটকি জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, সোমবার বিকালে পুলিশ ও  বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে কলাপাড়ার খাপড়াভাঙ্গা নদী তীরে নাইয়রীপাড়া গ্রামের শুটকি পল্লীতে অভিযান চালানো হয়।

এসময় এক মণ কালা হাঙ্গরের শুটকি ও তিন মণ নিষিদ্ধ বিলুপ্ত প্রজাতির পীতাষ্টরী মাছের শুটকি জব্দ করা হয় এবং ব্যবসায়ী জুবায়ের হোসেন, রুবেল, সুলতান হাওলাদার, মোশারফ হাওলাদার ও রুবেল হাওলাদারকে আটক করা হয়।

আটককৃতদের বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন এবং জুনিয়র ও ওয়াইল্ড লাইফ স্কাউট আইনে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় জব্দ করা হাঙ্গর ও পীতাষ্টরী মাছের শুটকি মাটি চাপা দেয়া হয়।

একইদিন দুপুরে মৎস্য বিভাগের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ কেজি মাছের পোনাসহ আব্দুস ছত্তার নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। জব্দ করা মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়।

এছাড়া রাবনাবাদ নদীতে নৌ-পুলিশের অভিযানে ৬০ লাখ টাকা মূল্যের তিন লাখ মিটার কারেন্ট জাল এবং ১৭ টি বাঁধা ও চিংড়ির জাল উদ্ধার করা হয়। এসময় ছয় মণ জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় এবং উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা অপু সাহা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।