shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  সিরাজগঞ্জ প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৬

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের কামারখন্দে ৩৩ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। বুধবার সকালে কামারখন্দের ভদ্রঘাট বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গার এরান্দহ উত্তরপাড়ার মৃত শাহেদ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম কালু (৪০) এবং সদর উপজেলার মাছুমপুরের মৃত শহিদ মীর কসাইয়ের ছেলে মো. সুমন মীর (৩০)।

র‌্যাব-১২’র মেজর এম. রিফাত-বিন-আসাদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় সদর ও কামারখন্দ থানায় পৃথক দুটি মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।