shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ভূল গ্রুপের রক্ত সঞ্চালনে মারা গেল প্রসূতি

  সিরাজগঞ্জ প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৫

ভূল গ্রুপের রক্ত সঞ্চালনে মারা গেল প্রসূতি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে অপারেশনের পর শরীরে ভূল গ্রুপের রক্ত সঞ্চালন করায় সবিতা খাতুন (২৪) নামে এক প্রসূতি মৃত্যু হয়েছ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মৃত গৃহবধু সবিতার বাবা সুজাব আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

সবিতা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মালসিন গ্রামের মুকুল হোসেনের স্ত্রী এবং একই উপজেলার ভাদাস গ্রামের সুজাব আলীর মেয়ে।

এর আগে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার কিউর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু হয়।

সুজাব আলী বলেন, গত ৯ ফেব্রুয়ারি বাচ্চা প্রসবের জন্যে সবিতাকে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করানোর কথা বলেন চিকিৎসক ডা. রবিউল আলম ও তার স্ত্রী ডা. জান্নাতুল মাওয়া।

অপারেশনের আগে রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় সবিতার রক্তের গ্রুপ (এবি+) আসে। ওই গ্রুপের রক্ত দেয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। এরপর সফলভাবেই অপারেশন শেষ হয় এবং সুস্থ্য বাচ্চা প্রসব করে সবিতা।

কিন্তু পরদিন তাকে রক্ত দেয়ার প্রয়োজন হলে (এবি+) গ্রুপের রক্ত সঞ্চালন করা হয়। রক্ত দেয়ার পর থেকেই রোগীর অবস্থা খারাপ হতে থাকে।

অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পর রক্ত পরীক্ষা করলে রক্তের গ্রুপ (ও পজেটিভ) সনাক্ত হয়। সেখানে ৫দিন চিকিৎসার পর তাকে ঢাকার কিউর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও রক্তের গ্রুপ পরীক্ষা করলে (ও পজেটিভ) সনাক্ত হয়। ওই হাসপাতালের আইসিইউতে ৪ দিন চিকিৎসার পর বুধবার ভোরে মারা যায় সবিতা। মৃত্যুর কারণ হিসেবে ভুল রক্ত সঞ্চালনায় মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করেন কিউর হাসপাতালের চিকিৎসক।

এ ঘটনার পর নিহত ভুক্তভোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের নিকট প্রতিকার চাইতে গেলে তারা ২০ হাজার টাকা দিয়ে সমঝোতা করে নেওয়ার প্রস্তাব দেন।

টাকা দিয়ে মিমাংসার বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের জেনারেল ম্যানেজার জাকির হোসেন বলেন, আমি এমডি স্যারের সাথে কথা বলে আপনার সাথে কথা বলবো।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনাটি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।