shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সাফারি পার্কে আফ্রিকান প্রাণী লেমুরের মৃত্যু

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭

সাফারি পার্কে আফ্রিকান প্রাণী লেমুরের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান প্রাণী লেমুর মারা গেছে। মারা যাওয়া লেমুরটি ছিল মাদী। রবিবার আফ্রিকান প্রাণী লেমুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম।

তিনি জানান, গত শুক্রবার বিকেলে লেমুরটিকে বেস্টনীতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লেমুরটি হার্ট অ্যাটাকে মারা গেছে। মৃত লেমুরটি ছিল মাদী। পার্কে মোট চারটি লেমুর ছিল, এর মধ্যে গত শুক্রবার একটি মারা যাওয়ায় পার্কে বর্তমানে তিনটি লেমুর রয়েছে, সেগুলো সুস্থ অবস্থায় আছে।

নাম প্রকাশ না করার শর্তে পার্কের এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলেই মৃত লেমুরটির ময়নাতদন্ত শেষ করে মাটি চাপা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ আগস্ট রাতে পাচার কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ুর, লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস্ হাউস কর্তৃপক্ষ। পরে তা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট উদ্ধার হওয়া পাখি ও প্রাণীগুলোকে ওই বছরের ৭ আগস্ট সকালে সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। একই বছর উদ্ধার হওয়া লেমুর দেশে প্রথম বারের মতো বাচ্চার জন্ম দিয়েছিল সাফারি পার্কে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।