হিলি প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৮
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীমসহ ছাত্রলীগ ও মানবধিকার কর্মীকে অপহরন মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভাদুড়িয়া ইউনিয়নবাসী ও মানবধিকার কর্মীদের আয়োজনে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের সামনে দিনাজপুর-বগুড়া মহাসড়কে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
মানববন্ধনে চেয়ারম্যান বাবুল আহসানুল কবির বলেন, গত ২৫ ফেব্রæয়ারী আমিসহ সঙ্গিয় কয়েকজন দিনাজপুর আদালতে হাজিরা শেষে বাড়ি ফিরছিলাম। দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে থেকে চিহ্নিত ৩ জনসহ কয়েকজন দুস্কৃতিকারী আমাদেরকে অপহরন করে নিয়ে যায়। পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ধামকি প্রদান করেন।
বিষয়টি ৯৯৯ এ জানানো হলে পুলিশ এসে উদ্ধার করে। ৩ জনকে নামীয় ও ১০/১২জনকে অঙ্গাতনামা হিসেবে মামলা করলেও এখনো তাদেরকে ধরা হচ্ছেনা। এসময় সেখানে নবাবগঞ্জ উপজেলা মানবধিকার কমিশনের সভাপতি নিয়ামুল ইসলাম, ভাদুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোশারফ করিম, ছাত্রলীগের সভাপতি জামাল বাদশা বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com