সিরাজগঞ্জ প্রতিনিধি ০৯ মার্চ ২০২২, ২৩:৪৯
মাদক বিরোধী অভিযানে টাঙ্গাইলের কালিহাতি থেকে ১ কেজি ১’শ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিন র্যাব-১২ সদস্যরা।
বুধবার (৯ মাচ) বিকাল সাড়ে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২’র হেডকোয়াটারের সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
আটককৃতরা হলেন, চাপাই নবাবগঞ্জ জেলার ফুলকুড়ি সিএমবি ঘাট এলাকার মৃত তৈমুর রহমানের মেয়ে মোছা. ফুলেরা বেগম অরফে আখি বেগম (৩৫), রাজশাহীর গোদাগাড়ীর দিয়ার মানিকচক গ্রামের মোক্তার হোসেনের ছেলে সোলোমান আলী (৫০) ও মো. সাদিকুল ইসলামের ছেলে মো. মামুন আলী (১৯)।
সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪ টার দিকে টাঙ্গাইল জেলার কালিহাতির এলেঙ্গা বাসস্ট্যান্ডে ইউনিক ডিজিটাল হসপিটালের সামনে অভিযান চালিয়ে ১কেজি ১’শ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। এসময় তাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ে কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com