shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাঁশখালীতে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

  চট্টগ্রাম প্রতিনিধি ১২ মার্চ ২০২২, ১৩:০৩

বাঁশখালীতে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ট্রাকের এয়ার ক্লিনারের ভেতর থেকে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১১ মার্চ) রাতে বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মুক্তার হোসেন (২২) ও মো. রাসেল (২২)। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

শনিবার (১২ মার্চ) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াবা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীতে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে একটি ট্রাক থেকে দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের নিচের অংশে এয়ার ক্লিনার বক্সের ভেতরে লুকানো ১৯ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এয়ার ক্লিনারের ভেতরে ইয়াবাগুলো সাদা পলিথিনের ওপর স্কসটেপ দিয়ে মোড়ানো ছিল। এসময় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন মাদক কারবারি থেকে ইয়াবা সংগ্রহ করত। পরে তা চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে আসছিল। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। আসামি ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।