shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

রাজশাহী নগরীতে বসলো দৃষ্টিনন্দন সড়কবাতি

  রাজশাহী প্রতিনিধি ১৫ মার্চ ২০২২, ২৩:৩২

রাজশাহী নগরীতে বসলো দৃষ্টিনন্দন সড়কবাতি

প্রজাপতি সড়কবাতির পর এবার রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় স্বচ্ছ টাওয়ার এর সামনে থেকে তালাইমারি পর্যন্ত চারলেন সড়কে বসানো হয়েছে আরও আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি। যা নগরীর সৌন্দর্য বৃদ্ধি করছে।

প্রজাপতি সড়কবাতির পর এবার রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় স্বচ্ছ টাওয়ার এর সামনে থেকে তালাইমারি পর্যন্ত চারলেন সড়কে বসানো হয়েছে আরও আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি। যা নগরীর সৌন্দর্য বৃদ্ধি করছে।

ক'দিন পর এমন দৃষ্টিনন্দন সড়কবাতির আলোয় আলোকিত হবে নগরী। স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন নাগরিকরা, বাড়বে নিরাপত্তাও।
 
সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগ বলছে, ১২৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হল হতে তালাইমারি পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আতওায় কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারি পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীত করেছে রাজশাহী সিটি করপোরেশন। সড়কটি প্রশস্তকরণের পর এবার যুক্ত করা হয়েছে আধুনিক দৃষ্টিনন্দন পোল ও সড়কবাতি।

রোববার (১৩ মার্চ) থেকে সড়কটিতে আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল বাসানোর কাজ শুরু হয়েছে। সড়কের আইল্যান্ডে বসানো হচ্ছে ১৩০টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন পোল। প্রতিটি পোলে থাকবে ১৩টি আধুনিক এলইডি বিদ্যুৎ সাশ্রয়ী লাইট।

এছাড়া সড়কের দক্ষিণপাশে বাঁধে স্থাপন করা হচ্ছে ১৮০টি গার্ডেন লাইট। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। কর্তৃপক্ষ বলছে এ বাতিগুলোর মাধ্যমে নগরীর সৌন্দর্য আরও বাড়বে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।