shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে পিতাপুত্রসহ গ্রেপ্তার ৪

  সিরাজগঞ্জ প্রতিনিধি ১৬ মার্চ ২০২২, ১৭:৫৬

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে পিতাপুত্রসহ গ্রেপ্তার ৪

নাশকতার পরিকল্পনাকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামী পিতাপুত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উল্টাডাব গ্রামের রমজান সরকারের ছেলে হত্যা মামলার আসামী আনোয়ার হোসেন (৫০), তাঁর ছেলে কামরুল ইসলাম (২০), কবিরুল ইসলাম (১৮) ও একই গ্রামের লিটন সরকারের ছেলে জাহিদ হোসেন (১৮)।

বুধবার (১৬ মার্চ) দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এতথ্য নিশ্চিত করে জানান, উল্টাডাব গ্রামে একটি পক্ষ নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে অভিযান চালানো হয়। এ সময় অভিযানে রামদা, ফালা, ঢালসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার ও ৪ জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আজ দুপুরে সিরাজগঞ্জ জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।