shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

হিলিতে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি হারুন, সাধারণ সম্পাদক লিটন

  হিলি (দিনাজপুর) প্রতিনিধি ১৬ মার্চ ২০২২, ১৮:২৮

হিলিতে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি হারুন, সাধারণ সম্পাদক লিটন

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ সাড়ে ৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) দিনব্যাপী হাকিমপুর মহিলা কলেজ মাঠে এক আলোচনা হয় এবং পুর্বের উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করে কলেজের অডিটরিয়ামে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২০০টি ভোটারের মধ্যে সভাপতি পদে হারুন-উর রশিদ হারুন ১৭৪টি ভোট পেয়ে বেসরকারীভাবে জয়লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দি ইমদাদুল হক চৌধুরী ১৮টি ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান লিটন ১৫৩টি ভোট পেয়ে বে-সরকারীভাবে জয় লাভ করেছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি নুরল ইসলাম ডাবলু ৪১টি ভোট পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান (এমপি)। জেলা আ.লীগের সাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগি সংগঠনের কর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।