shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

হিলিতে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

  হিলি (দিনাজপুর) প্রতিনিধি ১৭ মার্চ ২০২২, ১৪:২৩

হিলিতে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকভাবে সুচনা করা হয়।

এর আগে সুর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে কেককাটা হয়।

এর পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনাশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরমেয়র জামিল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটনসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।