চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ১৭ মার্চ ২০২২, ১৮:৫১
কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মিজানুর রহমান।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় চৌদ্দগ্রাম বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এ সময় সাবেক মেয়র মিজানুর রহমান ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়াজী, সাংগঠনিক সম্পাদক সাবেক প্যানেল মেয়র হাজী নজরুল ইসলাম কামাল, সাবেক কাউন্সিলর মোঃ ইউনুছ, পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ হানিফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বীর মুক্তিযুদ্ধা কাজী দুলাল, পৌরসভা সেচ্ছাসেবকলীগ নেতা ইউনুছ মিয়া, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা পরাশ উদ্দিন রিপন, জাহাঙ্গীর হোসেন মাসুদ, জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন, মোতাহার হোসেন ঝুমন, সোহেল ভূঁইয়া, পিকু ভূইয়া, কাজী রানা, মোশাররফ হোসেন, পৌর যুবলীগ নেতা কাজী মুকুল, সাইফুল ইসলাম, রিয়াদ চৌধুরী, নজরুল, মামুন, আক্তার সহ ছাত্রলীগ নেতা রিয়াদ, করিম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে চৌদ্দগ্রামে বাজারে জাতীয় শিশু দিবসের শোভাযাত্রা করেন সাবেক পৌর মেয়র মিজানুর রহমান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com