shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নন্দীগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  বগুড়া প্রতিনিধি ১৭ মার্চ ২০২২, ১৯:৪১

নন্দীগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পণ করেন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ নন্দীগ্রাম উপজেলা শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও  সংগঠন।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কর্তন করা হয়। এছাড়াও সাতদিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল ও মোরশেদুল বারী।

এছাড়াও আন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।

অনুষ্ঠাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।