কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ১৭ মার্চ ২০২২, ১৯:৪৮
গাজীপুরের কালিয়াকৈরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও কালিয়াকৈর থানা পুলিশের উদ্যোগে পৃথক দুটি কেক কেটে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস-চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান, ওসি অপারেশন মনিরুজ্জামান খানসহ আরো অনেকে।
পরে চিত্রাংকন কবিতা আবৃতি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com