নরসিংদী প্রতিনিধি ১৭ মার্চ ২০২২, ২০:৫১
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নরসিংদীর পলাশে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষে সকালে পলাশ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে শিশুদের নিয়ে কেক কাটেন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা শহীদ মিনার মাঠে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্ধোধন করেন সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াছ ও পলাশ উপজেলার ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, পলাশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ইউপি চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, ব্যাংক, বীমা, এনজিও ও সামাজিক সংগঠনসহ ৪০ টি স্টল অংশ গ্রহন করে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com