shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নেত্রকোণায় সেরা তেল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

  নেত্রকোণা প্রতিনিধি ১৭ মার্চ ২০২২, ২০:৫৭

নেত্রকোণায় সেরা তেল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের সেরা তেল উৎপাদনকারী কৃষক-গণের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি নেত্রকোণার আয়োজনে জেলার পাচঁজন সেরা তেল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষক-গণের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

খামারবাড়ি প্রশিক্ষণ মিলনায়তনে বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার উপপরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা লাইজু, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শাহজাহান সিরাজ, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ খায়রুল আমিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সেরা পাচঁ তেল জাতীয় ফসলের উৎপাদনকারী পূর্বধলার কৃষক মো. মনজুরুল হককে ১ম পুরস্কার, কেন্দুয়ার কৃষক মো. মোবারক হোসাইনকে ২য়, কলমাকান্দার বিপ্লব কুমার সাহাকে ৩য়, মোহনগঞ্জ উপজেলার মির্জা সরোয়ার জাহানকে ৪র্থ এবং ৫ম হওয়া দূর্গাপুরের কৃষক মোঃ শাহজাহান মিয়ার হাতে প্রশংসাপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।