shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

  সিরাজগঞ্জ প্রতিনিধি ১৮ মার্চ ২০২২, ১৮:২৭

সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে করতে নেমে সঞ্জিত কর্মকতা (১৫) ও সকাল সুত্রধর (১৪) নামের দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে পৌর এলাকার যমুনা নদীর জেল খানা ঘাটের সামনে চরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুলছাত্ররা হলেন, সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার কালু সুত্রধরের ছেলে দশম শ্রেণীর ছাত্র সকাল সুত্রধর ও একই মহল্লার উজ্জল কর্মকারের ছেলে এসএসসি পরীক্ষার্থী সঞ্জিদ কর্মকার।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দোল উৎসবের খেলা শেষে আজ দুপুরের দিকে নৌকা নিয়ে যমুনার চরে আসে ৮ জন স্কুলছাত্র। সকলেই যমুনা নদীতে গোসলে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় স্রোতে ৪ জন ডুবে যায়। স্থানীয়রা প্রান্ত ও বিশাল নামের দুইজনকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে।

আতাউর রহমান আরও জানান, উদ্ধার অভিযানে অংশগ্রহন করার জন্য রাজশাহি থেকে ডুবুরি দল রওনা হয়েছে। বিকেলের মধ্যে তারা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।