shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মাধবদীতে স্ত্রীর উপর পাষন্ড স্বামীর এসিড নিক্ষেপ

  নরসিংদী প্রতিনিধি ১৯ মার্চ ২০২২, ১৪:৫২

মাধবদীতে স্ত্রীর উপর পাষন্ড স্বামীর এসিড নিক্ষেপ

নরসিংদী জেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের নগর বানিয়াদী গ্রামে নিজ স্ত্রীকে এসিড মারার অভিযোগ উঠেছে স্বামী রোমান মিয়ার বিরুদ্ধে।

মাধবদী থানার মামলা সূত্রে জানাযায়, বিগত দুই বছর পূর্বে নগর বানিয়াদী গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মুক্তা আক্তার (১৯) এর সাথে প্রেম করে একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রোমান মিয়া (২৩) এর বিবাহ হয়।

বিয়ের ৬মাস যেতেই রোমান তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করে এবং ৫মাস পূর্বে আদালতের মাধ্যমে তালাক নামা প্রদান করে। এর প্রেক্ষিতে মুক্তা বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে রোমানের বিরোদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মামলায় রোমান ১মাস জেল হাজতে থেকে জামিনে বের হয়ে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দিতে থাকে মুক্তাকে।

ঘটনার দিন ১৪ মার্চ রাত আনুমানিক সাড়ে ৩টায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে মুক্তা বের হলে আগেই উৎপেতে থাকা রোমান তার হাতে থাকা দাহ্য পদার্থ এসিড মুক্তার পিঠে নিক্ষেপ করে, এতে মুক্তার পিঠের একাংশ ঝলসে যায়। মুক্তার ডাক চিৎকারে তার মা, বাবা ও প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়, সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।