সিরাজগঞ্জ প্রতিনিধি ১৯ মার্চ ২০২২, ১৪:৫৮
সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ১৩১ জনের মাঝে সোয়াবিন তেল, চিনি, ডালসহ বিভিন্ন পণ্য কম মূূল্যে বিক্রি করা হবে।
শনিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
তিনি বলেন, আগামীকাল ২০ মার্চ সকাল থেকে কম মূল্যে সোয়াবিন তেল, চিনি, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। জেলায় ১ লাখ ৬৫ হাজার ১৩১ জন মানুষ এই সুবিধা পাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্ন আয়ের মানুষদের সুবিধার জন্য এটা করা হচ্ছে।
তিনি আরও বলেন, টিসিবির পণ্যের বিক্রি বা সরবরাহে কোনো প্রকার অনিয়ম করা যাবে না। অনিয়ম পেলে ডিলারশীপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলায় ৫৩ জন ডিলারের মাধ্যমে কেজি প্রতি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে।
এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস হাসানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: সিরাজগঞ্জ সদর উপজেলায় ৩০হাজার ৩শত ৪জন, উল্লাপাড়ায়, ২৪ হাজার ৪শত ৭৫জন, শাহাজাদপুর ৩০ হাজার ৮শত ৪০জন, কাজীপুর ১১ হাজার ১ শত ৪৭ জন, বেলকুচি ২৩হাজার ২শত ২০ জন, রায়গঞ্জ ১৭ হাজার ৫শত ২৭ জন, তাড়াশ ১৩ হাজার ৪শত জন, কামারখন্দ ৬ হাজার ২ শত ২৪ জন, চৌহালী ৭হাজার ৯শত ৯৪ জন নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রি করা হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com