shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

তাড়াশে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ী মেলা

  সিরাজগঞ্জ প্রতিনিধি ১৯ মার্চ ২০২২, ১৫:০৪

তাড়াশে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ী মেলা

সিরাজগঞ্জের তাড়াশে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে ৩দিন ব্যাপি ওরস শেষে শুরু গ্রামীন ঐতিহ্য হিসেবে যুগ যুগ ধরে চলে আসছে ঐতিহ্যবাহী বউ মেলা।

শনিবার (১৯ মার্চ) সকাল থেকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে এ বউ মেলা অনুষ্ঠিত হয়। শত শত বউ-শাশুড়ি মেলায় উৎসবের আমেজে কেনাকাটা করেন।

শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারের মুতাওল্লি আব্দুল হাই সরকার জানান, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতীর (রহ) আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন শনিবার ওই ঐতিহ্যবাহী বউ মেলার আয়োজন করা হয়।

আয়োজক কমিটির সদস্য আশরাফ আলী বাবলু জানান, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর এই চার উপজেলার হাজার হাজার নারীদের উপস্থিতিতে মেলার স্থল সড়গরম হয়ে ওঠে। বিশেষ করে একদিনের জন্য বউ শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে করে ঐতিহ্যবাহী বউ মেলা এলাকায় বউ-শাশুড়ির মিলন মেলায় পরিণত হয়।

মেলার বিশেষ আকর্ষণ কাঠের তৈরি আসবাব পত্র, গৃহস্থালী জিনিস পত্র, মৃৎপাত্র, প্রসাধনী সামগ্রী, মিঠাই মিষ্টান্ন থেকে সব কিছু প্রচুর পরিমাণে পাওয়া যায়। বছরের একটি দিন বউমেলাকে ঘিরে এলাকার ঘরে ঘরে জামাই-ঝিও বাড়িতে আনা হয়। ফলে এলাকায় নারীদের মাঝে উৎসব আমেজ ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।