নরসিংদী প্রতিনিধি ১৯ মার্চ ২০২২, ১৭:০৩
পবিত্র রমজান উপলক্ষ্যে নরসিংদী জেলায় নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম বিষয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শবিবার (১৯ মার্চ) সকাল ১১ ঘটিকায় নরসিংদী জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র রমজান উপলক্ষ্যে নরসিংদী জেলায় ৬৮,৩৫৩ টি পরিবারে নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়।
উক্ত প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, এলএও শ্যামল চন্দ্র বসাক, এনডিসি মেহেদী হাসান কাউসার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহসহ ইলেক্টিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে টিসিবি’র পণ্য বিতরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com