shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২০ মার্চ ২০২২, ১৫:২৫

চৌদ্দগ্রামে দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ১নং ওয়ার্ডের পন্নারা গ্রামে দুইটি কাঁচা রাস্তার ইট সলিং কাজের উদ্বোধন করেছেন উপজেলা আ’লীগের উপদেষ্টা ও ভার্ড আই কেয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক কামাল।

রোববার সড়কের সংস্কার কাজ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি মেম্বার ডাঃ সারওয়ার্দী, আ’লীগ নেতা মাস্টার আবদুল খালেক, যুবলীগ নেতা নাজিম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, পন্নারা গ্রামের পশ্চিম পাড়ার তেমুহনী থেকে সরকারী প্রথমিক বিদ্যালয় ও দক্ষিন পাড়া জামে মসজিদের তেমুহনী থেকে কালামের বাড়ি পর্যন্ত দুই সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তি পোহাতে হতো। গ্রামবাসীর অনুরোধে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির সরকারি বরাদ্দ ও এমরানুল হকের কামালের ব্যক্তিগত অর্থায়নে চার লক্ষ টাকা ব্যয়ে দুই সড়কের সংস্কার চলছে।

সংস্কার কাজ শুরু হওয়ায় মুজিবুল হক এমপি ও সমাজসেবক এমরানুল হক কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।