নরসিংদী প্রতিনিধি ২০ মার্চ ২০২২, ২২:৪৮
নরসিংদী জেলার পলাশ উপজেলায় গতকাল রবিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে।
সকালে উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুলে পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের শিক্ষার্থীদের কৃমির ট্যাবলেট খাওয়ার মধ্যে দিয়ে এর উদ্ধোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা আফিসার মাহফুজা খান ইউসুফজী,বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ সময় জানান, পলাশ উপজেলার ৫০ হাজার শিক্ষার্থীর মাঝে এ কৃমির ট্যাবলেট দেয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com