shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

শীতলক্ষ্যায় লঞ্চডুবি ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার

  নারায়ণগঞ্জ প্রতিনিধি ২১ মার্চ ২০২২, ১২:৪২

শীতলক্ষ্যায় লঞ্চডুবি ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার ফায়ার সার্ভিসের কর্মীরা।  সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করেন তারা।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। তিনি বলেন, উদ্ধার করা লাশটি একজন যুবকের। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে গ্যাবাডিং প্যান্ট ও হাফ হাতা টি-শার্ট রয়েছে।
 
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা বলেন, যেসব লোকেরা তাদের স্বজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে দেখালেও তারা লাশ শনাক্ত করতে পারেননি। এ নিয়ে এখন পর্যন্ত সাত জনের লাশ উদ্ধার করা হলো।

 এদিকে লঞ্চডুবির ঘটনায় প্রতিটি মরদেহের সঙ্গে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ ডুবে যায়। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।