নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ২২ মার্চ ২০২২, ১৭:১০
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি'র সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, প্রায়াত কেএম ওবায়দুর রহমানের ১৫ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায় বক্তারা বলেন, কেএম ওবায়দুর রহমান ছিলেন একজন সিংহ পুরুষ। তিনি সারা বাংলার গন মানুষের নেতা ছিলেন। সফল গনতন্ত্রের রাজনীতিবিদ ছিলেন। বক্তারা এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।
সোমবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি'র আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।
আরো উপস্থিত ছিলেন- ওবায়েদ কন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোদারেস আলী ইছা, রাজবাড়ি জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী, শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দুলাল খান, ফরিদপুর জেলা যুব দলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক হেলালউদ্দীন হেলাল, যুদল নেতা এ্যাডঃ জুয়েল মুন্সী সুমন, শ্রমিক দল নেতা মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com