এম এ আজিজ, ময়মনসিংহ ২২ মার্চ ২০২২, ২১:০৫
ময়মনসিংহ নগরীর পালিকা শপিং সেন্টারের সামনে সিটি কর্পোরেশন কর্তৃক ফুটপাত ইজারা দেয়ার ঘটনায় ফুসে উঠেছে ব্যবসায়ীরা। এ ঘটনায় ব্যবসায়ীরা মেয়রের কাছে লিখিত অভিযোগ করেছেন।
সুত্র মতে, পালিকা শপিং সেন্টারের সামনে থেকে জিলাপি পট্টি মোড় পর্যন্ত সড়কে (মেছুয়া বাজার অংশ) এবং ড্রেনের উপর ফুটপাতে চৌকি বসিয়ে এবং খাচায় করে প্রায় দেড় শতাধিক ছিন্নমুল মানুষজন যুগ যুগ ধরে বিভিন্ন কাচামালের নিত্যপণ্যের ব্যবসা করে আসছিল। সিটি করপোরেশনের জনৈক কর্মকর্তা সম্প্রতি ড্রেন পরিস্কারের অজুহাতে ফুটপাতে থাকা এ সকল দোকান সরিয়ে দেন। পরবর্তীতে রাতের আধারে আগের ব্যবসায়ীদের দোকান করার সুযোগ না দিয়ে নতুন নতুন ব্যবসায়ীদের দোকান করার সুযোগ দিয়েছেন। এ সময় ঐ সকল ফুটপাতের ব্যবসায়ীরা আবারো বসতে চাইলে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে দাবি করা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ সিটি কর্পোরেশন থেকে পারমিটের নামে মোটা অংকের অর্থের বিনিময়ে বেশ কয়েকটি দোকান বসিয়েছে। তারা বলেন, কিছুদিন আগে সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত বসিয়ে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ও বাজার কর্মকর্তা জাহাঙ্গীর আলম ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করে। নানা চড়াই উৎড়াই শেষে ১৫ দিন পর গভীর রাতে মেয়রের নাম ভাঙ্গিয়ে গভীররাতে পুলিশ নিয়ে উচ্ছেদের জায়গায় নতুন দোকানদারদের বসিয়েছে। এ জন্য সিটি কর্পোরেশন প্রতি ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে রশিদ প্রদান করা হয়েছে। যুগ যুগ ধরে ফুটপাতে ব্যবসা করে সংসার চালানো উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা মানবিক দাবিতে মঙ্গলবার মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
হ্যাপী খাতুন নামে একজন ব্যবসায়ী জানান, তার দোকান উচ্ছেদের পর বাজার কর্মকর্তা জাহাঙ্গীর আলম তার সহযোগী সোহেলের মাধ্যমে তিন লাখ টাকা নেয়। একথাটি সে অন্যান্য ব্যবসায়ীদের বলে দেয়ায় তার টাকা ফের দেয় এবং তাকে কোন দোকান দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দেয়।
ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফয়সাল জানান, জাহাঙ্গীর আলম পুলিশ এনে তাদের সাথে অত্যন্ত খারাপ আচরন করেছে। নোংরা ভাষায় গালিগালাজ করেছে। জননন্দিত মেয়রের নাম ভাঙ্গিয়ে পালিকা মার্কেটের সামনে সড়ক অন্ত ২ ফুট দখল করে নতুন ব্যবসায়ী বসিয়েছে। নতুন দোকান পাওয়া অনেকের মতে, আমরা যুগ যুগ ধরে দোকান করে আসছি রাস্তায়। এ জন্য রাস্তার পাশের দোকান মালিকদেরকে দিন হারে চড়া মুল্যে ভাড়া দিতে হয়েছে।
এ সব দোকান মালিকরা তাদের দোকানের সামনের রাস্তা ৩ থেকে ৪ ফুট করে চুক্তিপত্র করে আমাদের কাছ থেকে ভাড়া নিত। আবান কথায় কথায় আমাদের কাছে বাড়তি ভাড়া দাবি করে আসছিল। এ নিয়ে দোকান মালিক ও ফুটপাতের ব্যবসায়ীদের মাঝে বিরোধ চলছিল। আমরা বৈধ অবৈধ বুঝিনা। উচ্ছেদের পরে আমরা সিটি কোর্পরেশন থেকে ভাড়া নিয়ে দোকান করছি।
সিটি কর্পোরেশন ফুটপাত বা রাস্তা ইজারা দিতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে বাজার পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, রাজস্ব আদায়ের স্বার্থে এবং মধ্যস্বত্যভোগীদের উচ্ছেদের জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এ পক্রিয়া নেয়া হয়েছে। তবে তিন হাজারের অধিক টাকা নেয়ার বিষয়টি তিনি অস্বিকার করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com