shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

টিসিবির কার্ড তৈরীতে টাকা নেওয়ার অভিযোগ মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে

  সিরাজগঞ্জ প্রতিনিধি ২২ মার্চ ২০২২, ২১:১৪

টিসিবির কার্ড তৈরীতে টাকা নেওয়ার অভিযোগ মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে

টিসিবি পণ্যের কার্ড তৈরী করতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পৌর সভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. মীরা বেগমের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরের দিকে টাকার নেওয়ার ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে ভুক্তভোগীরা বলেন, সিরাজগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. মীরা বেগম প্রতি কার্ডের জন্য দুইশত করে টাকা নিয়েছেন।

সিরাজগঞ্জ পৌরসভা সুত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা থেকে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এ লক্ষ্যে ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে ২ হাজার ১শত জনের তালিকা তৈরি করেছে। আর এ তালিকা তৈরির দ্বায়িত্ব সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলদের দেওয়া হয়।

এ বিষয়ে ১২নং ওয়ার্ডের ভুক্তভুগী হাওয়া বেগম, জোসনা বেগম আসিয়া খাতুনসহ অনেকে অভিযোগ করে বলেন, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা. মীরা বেগম আমাদের কাছ থেকে ২শত করে টাকা নিয়েছে টিসিবির কার্ড তৈরীর কথা বলে।

সরকার বিনামুল্যে দিয়েছে এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগীরা বলেন, পরে আমরা জানতে পারি সরকার আমাদের এই কার্ড বিনামূল্যে দিয়েছে। সে আমাদের এলাকার কাউন্সিলর তিনি টাকা চেয়েছেন আমরা দিয়ে দিয়েছি।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. মীরা বেগমকে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মহিলাদের দিয়ে এমন ভিডিও করে ফেসবুকে ছরিয়ে দেওয়া হচ্ছে। আমার সম্মান হানী করতে এমন কথা বলা হচ্ছে।

এবিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্ত বলেন, টিসিবির পণ্যের তালিকা ও কার্ড তৈরির জন্য টাকা নেওয়া অন্যায়। আমার কাউন্সিলর মীরা যদি টাকা নিয়ে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাশুকাতে রাব্বি জানান, টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। অবৈধভাবে অর্থ আদায় করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।